পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের সাবেক দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেফতারকরেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার বিরুদ্ধে পৌরসভায়

2026-05-12T01:44:17+00:00
2026-05-12T01:44:17+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১:৪৪ এএম 
সুজিত বসু। সংগৃহীত ছবি
পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের সাবেক দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার বিরুদ্ধে পৌরসভায় একাধিক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সোমবার (১১ মে) সকালে ইডির দপ্তরে হাজিরা দেন সুজিত বসু। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেন তদন্ত কর্মকর্তারা।

ইডি সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে অসঙ্গতি পাওয়ায় গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১২ মে) শারীরিক পরীক্ষা শেষে তাকে ইডির বিশেষ আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে।

সাবেক দমকলমন্ত্রী ও দক্ষিণ দমদম পৌরসভার সাবেক উপপৌর প্রধান সুজিত বসুর বিরুদ্ধে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। এই মামলার তদন্তের অংশ হিসেবে গত ৬ এপ্রিল ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে বিধানসভা নির্বাচনের পুরো সময়জুড়ে একাধিকবার তাকে হাজিরার নোটিশ দেয় ইডি।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ১ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। সেদিন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে সোমবার দ্বিতীয় দফায় হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হলেন সুজিত বসু।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধাননগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে বড় ব্যবধানে পরাজিত হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে পরাজয়ের পর সুজিত বসুর গ্রেফতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

একই মামলায় অভিযুক্ত রয়েছেন রাজ্যের আরেক সাবেক মন্ত্রী রথীন ঘোষ। তবে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

এর আগে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ পার্থ চট্টোপাধ্যায়সহ দলটির অন্তত এক ডজন নেতা ও মন্ত্রীকে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা।


  বিষয়:   সুজিত বসু  পশ্চিমবঙ্গ  সাবেক মন্ত্রী  গ্রেফতার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: