মধ্যপ্রাচ্যে নতুন হামলা, ১০০ ডলারের কাছাকাছি তেলের দাম

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা ও সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে টানা চতুর্থ দিনের মতো

2026-09-09T09:47:16+00:00
2026-09-09T09:47:16+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে নতুন হামলা, ১০০ ডলারের কাছাকাছি তেলের দাম
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৭ এএম 
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা ও সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় ২টা ১২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৩৩ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়।

Advertisement
আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্টের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। ছয় মাস ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধানের আশা ফিকে হয়ে যাওয়ার পাশাপাশি নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় তেলের বাজারে সরবরাহ নিয়ে শঙ্কা বাড়ছে।

মঙ্গলবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালায়। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবও সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়েছে।

এর আগে মার্কিন বাহিনী ইরানের একাধিক তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। জবাবে ইরান জর্ডানে থাকা একটি মার্কিন ঘাঁটিতে হামলা করে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক পরিস্থিতি শান্তি আলোচনা দ্রুত শুরুর সম্ভাবনা কমিয়ে দিয়েছে। ফলে তেলের বাজারে সরবরাহঝুঁকির কারণে বাড়তি মূল্যঝুঁকি অব্যাহত থাকতে পারে।

আঞ্চলিক জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ নৌপথে হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ইতোমধ্যে চাপে রয়েছে। সৌদি আরব হরমুজ প্রণালির পরিবর্তে বিকল্প পথে কিছু তেল রপ্তানি করলেও দেশটির ওপর হামলা দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়তে পারে।

ওসিবিসির বিশ্লেষকেরা জানিয়েছেন, ইরানের সৌদি জ্বালানি স্থাপনায় হামলা এবং পরবর্তী সময়ে পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংসের ঘটনায় তেল সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে।

ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হলে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি আরও বাড়তে পারে।

সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: