হাঙ্গেরির ১০ রুশ কূটনীতিক বহিষ্কার, কঠোর জবাবের হুঁশিয়ারি মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার ১০ কূটনীতিককে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে হাঙ্গেরি। কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ‘অগ্রহণযোগ্য’ কর্মকাণ্ডের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার

2026-09-09T09:40:40+00:00
2026-09-09T09:40:40+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হাঙ্গেরির ১০ রুশ কূটনীতিক বহিষ্কার, কঠোর জবাবের হুঁশিয়ারি মস্কোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪০ এএম 
ছবি : সংগৃহীত
রাশিয়ার ১০ কূটনীতিককে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে হাঙ্গেরি। কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ‘অগ্রহণযোগ্য’ কর্মকাণ্ডের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার হাঙ্গেরির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবান এ তথ্য জানান। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর অর্থ রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা নয়।

Advertisement
হাঙ্গেরির সিদ্ধান্তের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রুশ বার্তা সংস্থা তাসকে বলেন, এ সিদ্ধান্তের জবাব ‘কঠোর ও বেদনাদায়ক’ হবে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অল্প কয়েকটি দেশের মধ্যে হাঙ্গেরি ছিল, যারা মস্কোর সঙ্গে তুলনামূলক ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমলে রাশিয়ার সঙ্গে বুদাপেস্টের সম্পর্ক ছিল বেশ উষ্ণ।

গত এপ্রিলের নির্বাচনে ১৬ বছর ক্ষমতায় থাকার পর পরাজিত হন ভিক্টর অরবান। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে অরবান তাকে বলেছিলেন, ‘আমি আপনার সেবায় আছি।’

এদিকে হাঙ্গেরির রুশ কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্তকে বৈধ বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর মুখপাত্র ক্রিশ্চিয়ান উইগান্ড সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ে জোটটি হাঙ্গেরির সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় অব্যাহত রাখবে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছিল। তবে এতদিন এ ধরনের পদক্ষেপ নেয়নি হাঙ্গেরি।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  রাশিয়া  হাঙ্গেরি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: