তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল নেপালও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তিব্বতে বুধবার (৯ সেপ্টেম্বর) ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, নেপালেও কম্পন অনুভূত হয়েছে। তবে

2026-09-09T09:42:09+00:00
2026-09-09T09:43:59+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল নেপালও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪২ এএম  আপডেট: ০৯.০৯.২০২৬ ৯:৪৩ এএম
ভূমিকম্প। ছবি : সংগৃহীত
তিব্বতে বুধবার (৯ সেপ্টেম্বর) ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, নেপালেও কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি, হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। অবশ্য ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এর মাত্রা ৫.০ বলে জানিয়েছে।

Advertisement

তিব্বতে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ভূমিকম্প। এর আগে, বৃহস্পতিবার ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছিল, ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

এদিকে, সাম্প্রতিক বন্যায় নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১ হাজার ৪০০ হয়েছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   তিব্বত  ভূমিকম্প  নেপাল  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: