বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রীর বেতন বাড়ছে ১০ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের বেতন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, তার বার্ষিক বেতন

2026-09-09T09:58:37+00:00
2026-09-09T10:02:30+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রীর বেতন বাড়ছে ১০ লাখ ডলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৮ এএম  আপডেট: ০৯.০৯.২০২৬ ১০:০২ এএম
লরেন্স ওং। ছবি : সংগৃহীত
বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের বেতন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, তার বার্ষিক বেতন ২২ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার থেকে বেড়ে ৩৬ লাখ ডলার হবে। অর্থাৎ প্রায় ১৪ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার বা ১০ লাখ মার্কিন ডলার বাড়ছে তার বেতন। খবর এনডিটিভির।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পার্লামেন্টে বেতন পুনর্নির্ধারণের ঘোষণা দেন লরেন্স ওং।

Advertisement
সিঙ্গাপুর সরকার দীর্ঘদিন ধরে দেশটির রাজনৈতিক নেতাদের উচ্চ বেতনের পক্ষে যুক্তি দিয়ে আসছে। সরকারের দাবি, প্রতিযোগিতামূলক বেতন মেধাবী ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করে এবং ভালো শাসন নিশ্চিত করতে সহায়তা করে। 

নতুন কাঠামো অনুযায়ী, সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ১৮ লাখ ৭০ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার থেকে বেড়ে ৩০ লাখ ৬০ হাজার ডলার হবে। অর্থাৎ, প্রায় ৩০০ কোটি টাকা।

মন্ত্রীরা দায়িত্ব ও পদমর্যাদা অনুযায়ী বছরে ১৮ লাখ থেকে ২৮ লাখ ৮০ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার পর্যন্ত বেতন পাবেন।

তবে, সাধারণ নাগরিকদের আয়ের তুলনায় মন্ত্রী ও শীর্ষ রাজনৈতিক নেতাদের বেতন অনেক বেশি। তাই এই বেতন বৃদ্ধির বিষয়টি রাজনৈতিকভাবে স্পর্শকাতর।


লরেন্স ওং বলেন, ‘অধিকাংশ নাগরিকের আয়ের তুলনায় এই অর্থ অনেক বেশি হওয়ায় জনগণের এ নিয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে।’

তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে নিজের মেয়াদে বেতন বৃদ্ধির পুরো অতিরিক্ত অর্থ তিনি উপযুক্ত জনকল্যাণমূলক কাজে দান করবেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি প্রায় ১৫ বছর পর মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটি স্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতেই এই বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।’

তবে, বর্তমান মন্ত্রীরা সরাসরি নতুন বেঞ্চমার্ক বেতনে যাবেন না। আগামী ১৫ অক্টোবর থেকে ব্যক্তিগত পরিস্থিতি ও কর্মদক্ষতার ভিত্তিতে তারা এককালীন সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত বেতন সমন্বয় পাবেন।

পরবর্তী সময়ে বেতন পরিবর্তনের ক্ষেত্রেও দায়িত্বের পরিমাণ ও ব্যক্তিগত কর্মদক্ষতাকে বিবেচনায় নেওয়া হবে বলে জানান ওং।

সূত্র : এনডিটিভি

সময়ের আলো/মহু
  বিষয়:   সিঙ্গাপুর  প্রধানমন্ত্রী  বেতন  লরেন্স ওং  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: