ম্যাপ পোস্ট করে ট্রাম্পের দাবি ‘চাঁদও আমাদের’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বিতর্কিত মানচিত্র পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে উত্তর আমেরিকার মূল

2026-09-09T04:11:53+00:00
2026-09-09T04:11:53+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ম্যাপ পোস্ট করে ট্রাম্পের দাবি ‘চাঁদও আমাদের’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বিতর্কিত মানচিত্র পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে উত্তর আমেরিকার মূল ভূখণ্ড ও গ্রিনল্যান্ডজুড়ে যুক্তরাষ্ট্রের সীমানা দেখানো হয়েছে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের মধ্যেই সাম্প্রতিক সময়ে ট্রাম্পের এমন বেশ কিছু বিতর্কিত পোস্টের এটি সর্বশেষ উদাহরণ। ট্রাম্পবিরোধী সংগঠন ‘রিপাবলিকানস এগেইনস্ট ট্রাম্প’ এক্সে লিখেছে, ‘তিনি পুরোপুরি পাগল।’

পররাষ্ট্রনীতি বিষয়ক গবেষক কার্ট টেইলর গবাটজ ব্যঙ্গ করে বলেন, সংবাদমাধ্যমের উচিত ‘গতকাল ট্রাম্প কী কী পাগলামি করেছেন’ নামে একটি আলাদা ঘর রাখা। তিনি বলেন, ‘সেখানে ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্ট, চুলের পরিবর্তনসহ এমন বিষয়গুলো রাখা যেতে পারে, যাতে এগুলো যুক্তরাষ্ট্র, গণতন্ত্র ও বিশ্বকে দুর্বল করার মতো গুরুত্বপূর্ণ খবর থেকে মানুষের মনোযোগ সরিয়ে না নেয়।’ তবে ট্রাম্পের রক্ষণশীল সমর্থকরা পোস্টটি উদযাপন করেছেন। এর আগে সপ্তাহান্তে ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হয়েছে। তিনি আরও বলেছিলেন, নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করা হবে।

Advertisement
এদিকে ট্রাম্প চাঁদকেও যুক্তরাষ্ট্রের বলে দাবি করেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে চাঁদ নিয়ে একটি পোস্ট শেয়ার করেন ট্রাম্প। সেখানে মার্কিন পতাকার সঙ্গে চাঁদের ছবি দিয়ে পৃথিবীর একমাত্র উপগ্রহটির ওপরও যুক্তরাষ্ট্রের মালিকানা দাবি করে তিনি লেখেন, ‘চাঁদ আমাদের।’ 

এর আগেও ট্রাম্প সমালোচক ও প্রতিদ্বন্দ্বীদের খোঁচা দিতে এ ধরনের মানচিত্র পোস্ট করেছেন। তবে তার প্রশাসন বাস্তবেও যুক্তরাষ্ট্রের মানচিত্র ও বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। গত সপ্তাহে কানাডার সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের মানচিত্রে লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করেন ট্রাম্প। গত বছর মেক্সিকো উপসাগরের নামও বদলে ‘গালফ অব আমেরিকা’ করেছিলেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিতর্কিত পোস্ট ও স্থানের নাম পরিবর্তনের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতিও আগের মেয়াদের চেয়ে বেশি আগ্রাসী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ভেনেজুয়েলার সরকার উৎখাত করে দেশটির তেলশিল্পের নিয়ন্ত্রণ নিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে এবং ন্যাটোর মিত্র গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছে। 

কিউবার কমিউনিস্ট সরকার উৎখাতের লক্ষ্যেও দেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে। এসব পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পুরোনো মিত্রদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। কানাডা পাল্টা বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নতুন জোট গঠনের প্রয়োজনীয়তার কথা বলেছে। ডেনমার্কও গ্রিনল্যান্ড রক্ষায় সামরিক পরিকল্পনা করেছে বলে খবর পাওয়া গেছে।

সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ট্রাম্পের এমন নিয়ন্ত্রণহীন রাজনৈতিক কর্মকাণ্ড ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতি করতে পারে। ফিন্যান্সিয়াল টাইমস ও ফোকালডাটার জরিপে ৪৬ শতাংশ মানুষ বলেছেন, ট্রাম্পের কর্মকাণ্ড নভেম্বরে রক্ষণশীলদের জয়ের পথ কঠিন করে তুলছে। এমনটা মনে করেন ৩০ শতাংশ রিপাবলিকান ভোটারও।

সময়ের আলো/প্রিন্ট/জেডি
  বিষয়:   ম্যাপ  পোস্ট  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: