বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক আতাউর রহমান মারা গেছেন

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দেশের নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক মঞ্চসারথি আতাউর রহমান মারা গেছেন। সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর

2026-05-12T02:27:44+00:00
2026-05-12T02:27:44+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক আতাউর রহমান মারা গেছেন
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:২৭ এএম 
মঞ্চসারথি আতাউর রহমান মারা গেছেন।। সংগৃহীত ছবি
দেশের নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক মঞ্চসারথি আতাউর রহমান মারা গেছেন। সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য এবং সবার প্রিয় অভিভাবক মঞ্চসারথি আতাউর রহমান আর নেই। তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) নিজ বাসায় হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হন আতাউর রহমান। এরপর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে তাকে আইসিইউ সাপোর্ট দেওয়ার পরামর্শ দেন। তবে আইসিইউ শয্যা খালি না থাকায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সাময়িকভাবে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু গত রোববার (১০ মে) আবারও তার অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার মধ্যরাতে মারা যান তিনি।

আতাউর রহমান বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সৃজনশীল নাট্যচর্চায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

অভিনয় ও নাট্যনির্দেশনায় বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকসহ অসংখ্য সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, অনুরাগী ও শুভানুধ্যায়ীরা এই গুণী শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।


  বিষয়:   মঞ্চসারথি  আতাউর রহমান  অভিনেতা  নাট্যনির্দেশক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: