পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরীর ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সোমবার এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ

2026-05-12T04:18:25+00:00
2026-05-12T04:18:25+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:১৮ এএম 
সংগৃহীত ছবি
গাজীপুর মহানগরীর ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সোমবার এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। 

এ বিষয়ে কারখানার সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ বলেন, আমি সকালে কারখানায় ছিলাম। হঠাৎ দেখি অর্ধশতাধিক শ্রমিক মাথা ঘুরে পড়ে যায়। তাদের মধ্যে ৪০ জন অসুস্থ শ্রমিককে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে কী কারণে তারা অসুস্থ হয়েছেন তা জানাতে পারবেন। 

গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান বলেন, শ্রমিকরা গণ-মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা গেছে। 

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, হাসপাতাল পরিদর্শন করে রোগীদের খবর নিয়েছি। চিকিৎসকরা এটিকে মাস সাইকোজেনিক ডিজিজ বলে জানিয়েছেন। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত আছেন। 

শিল্প পুলিশ সূত্র জানায়, শ্রমিকরা সোমবার কাজে যোগদানের পর বেশ কয়েকজন অসুস্থ বোধ করেন। তাদের দেখাদেখি আরও বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করলে তায়েরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
  বিষয়:   গাজীপুর  মহানগরী  ভোগরা  চৌধুরী বাড়ি  কারখানা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: