টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

গাজীপুরের টঙ্গীতে দ্রুতগামী বাসের ধাক্কায় শাহাদাত হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল রাইড শেয়ার করতেন বলে

2026-05-12T09:55:30+00:00
2026-05-12T09:55:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:৫৫ এএম 
গ্রাফিক : সময়ের আলো
গাজীপুরের টঙ্গীতে দ্রুতগামী বাসের ধাক্কায় শাহাদাত হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল রাইড শেয়ার করতেন বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাত মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গোল্ডেন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাদাত হোসেনের বাড়ি টঙ্গীর মিলগেট এলাকায় এবং বাবার নাম আব্দুল গনি। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

সময়ের আলো/জেডি  


  বিষয়:   টঙ্গী  বাস  নিহত  গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: