নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালন

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।মঙ্গলবার

2026-05-12T10:07:14+00:00
2026-05-12T10:07:14+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:০৭ এএম 
নার্স দিবসের বর্ণাঢ্য র‌্যালি। ছবি : সময়ের আলো
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) সকালে দিবসটি পালন উপলক্ষ্যে নড়াইল সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। তাঁদের নিরলস পরিশ্রম আর মমতাময় সেবার কারণেই রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নার্সদের ভূমিকা অপরিসীম।’

অনুষ্ঠানে নড়াইল-২ আসনের সাংসদ আতাউর রহমান বাচ্চু, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক জয়া রানি চক্রবর্তী, বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন নড়াইলের সভাপতি মোসাম্মাদ শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক মুজিদা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

/মহু

  বিষয়:   নড়াইল  খুলনা  নার্স 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: