জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে ঢুকে জাপান প্রবাসী ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত এবং লাঠি দিয়ে পিটিয়ে

2026-10-11T19:40:23+00:00
2026-10-11T19:40:23+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে জখম
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৪০ পিএম 
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে ঢুকে জাপান প্রবাসী ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার (৭ অক্টোবর) আনুমানিক ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বরইহাটি মন্ডল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় জাপান প্রবাসী বিপ্রদাস মণ্ডল (২৭) গুরুতর আহত হন। তিনি ব‌রইহাটি ৪নং ওয়ার্ড এলাকার বিরেন মণ্ডলের ছেলে।

এ ঘটনায় আহত বিপ্রদাস মণ্ডলের বড়ো ভাই বিতুল মণ্ডল বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার দিনবন্ধু মণ্ডলের দুই ছেলে অরুন মণ্ডল (৪৮) ও পলাশ মণ্ডল (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ও অভিযুক্তরা পাশাপাশি বাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন অভিযুক্তরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে জাপান প্রবাসী বিপ্রদাসের মাথার ডান পাশে শক্ত কাঠ দিয়ে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন এবং তার চোখের পর্দা ফেটে যায়। পরে তাঁকে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ সময় হামলাকারীদের কয়েকজন লাঠি দিয়ে তাঁর হাত-পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। হামলার খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত বিপ্রদাস কে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় এবং বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত বিপ্রদাস মণ্ডলের বাবা বিরেন মণ্ডল বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাঁদের বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছে। আমার ছেলে দীর্ঘদিন পরে বাড়িতে এসেছে। কয়েকদিনের মধ্যেই তার বিবাহের কথা ছিল।

কিন্তু হামলায় সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমি এঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

অভিযোগের বিষয়ে বিবাদী অরুন মণ্ডলের বাড়িতে গেলে তাদের বাড়ি কোনো পুরুষ সদস্যদের পাওয়া যায়নি। পরে অভিযুক্তদের স্ত্রীরা জানান, তাদের ভুল হয়েছে। পরে মুঠোফোনে তাদের (অভিযুক্তদের) সাথে যোগাযোগ করার একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিপ্রদাস দীর্ঘদিন ধরেই জাপানে ছিলো। কয়েকদিনের ছুটিতে বিবাহ করার উদ্দেশ্যে বাড়ি এসেছে। কিন্তু তার বাবার সাথে বিবাদীদের জায়গায় জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার উদ্দেশ্যে এমন ভয়ানক হামলা করা হয়, আমরা এটার বিচার চাই।

এবিষয়ে গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমেন ঢালীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এলাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও আইনের মাধ্যমে প্রকৃত দোষীদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই।

ঘটনার বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ব‌রইহাটি গ্রামে জাপান প্রবাসী বিপ্রদাসের গুরুতর আহত হওয়ার বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   জমি নিয়ে বিরোধ  প্রবাসীকে কুপিয়ে জখম  গোপালগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: