যানবাহনের নম্বর প্লেট নিয়ে ডিএমপির কঠোর হুঁশিয়ারি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

যানবাহনে বিআরটিএর নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার না করলে আগামী সপ্তাহ থেকে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি। সোমবার ডিএমপির

2026-05-12T10:18:03+00:00
2026-05-12T10:18:03+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
যানবাহনের নম্বর প্লেট নিয়ে ডিএমপির কঠোর হুঁশিয়ারি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:১৮ এএম 
ছবি : সংগৃহীত
যানবাহনে বিআরটিএর নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার না করলে আগামী সপ্তাহ থেকে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি। সোমবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি যানবাহনে নির্ধারিত রং, ডিজাইন ও সাইজের নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক। কিন্তু অনেক যানবাহনে মূল নম্বর প্লেটের বদলে হাতে লেখা নম্বর ব্যবহার করা হচ্ছে। এটি সম্পূর্ণ আইন পরিপন্থি।

অনেকে ফি জমা দিলেও বিআরটিএ থেকে নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। আবার অনেক গাড়ির কাচে লাগানো ট্যাগ অকার্যকর হয়ে আছে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা ও ডিজিটাল তদারকিতে সমস্যা হচ্ছে।

ডিএমপি জানায়, ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে আগামী সপ্তাহ থেকে বিশেষ অভিযান চলবে। ট্যাগ ও নম্বর প্লেটবিহীন যানবাহনের বিরুদ্ধে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। সব মালিককে দ্রুত বিআরটিএ নির্ধারিত নম্বর প্লেট নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   যানবাহন  নম্বর প্লেট  ডিএমপি  হুঁশিয়ারি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: