অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ আলোচনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন।শুক্রবার (৮ মে) সিডনিতে স্বরাষ্ট্রমন্ত্রীর

2026-05-12T15:18:50+00:00
2026-05-12T15:18:50+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ আলোচনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:১৮ পিএম 
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন ।ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন। 

শুক্রবার (৮ মে) সিডনিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ মে) ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। 

Advertisement
সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে বৈধ পথে নিয়মিত অভিবাসন এবং রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ অস্ট্রেলিয়ার অর্থনীতি ও সমাজে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ইতিবাচক অবদানের প্রশংসা করেন।


আলোচনায় দুই দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এসময় হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন বাংলাদেশি কমিউনিটিকে সুন্দরভাবে বসবাসের সুযোগ করে দেওয়ায় অস্ট্রেলিয়া সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   অভিবাসন  রোহিঙ্গা ইস্যু  অস্ট্রেলিয়া  বাংলাদেশ  আলোচনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: