শক্তি ফাউন্ডেশনে ১২৩০ পদে বড় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

সময়ের আলো ডেস্ক

চাকরি

বেসরকারি সংস্থা শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন’ দুটি প্রোগ্রামের আওতায় মোট ১ হাজার

2026-05-13T10:35:59+00:00
2026-05-13T10:35:59+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
চাকরি
শক্তি ফাউন্ডেশনে ১২৩০ পদে বড় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:৩৫ এএম 
বেসরকারি সংস্থা শক্তি ফাউন্ডেশন। ছবি : সংগৃহীত
বেসরকারি সংস্থা শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন’ দুটি প্রোগ্রামের আওতায় মোট ১ হাজার ২৩০ জনকে নিয়োগ দেবে। আগামী ৭ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ—

Advertisement
প্রোগ্রামের নাম : মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম

১. পদের নাম : মাইক্রোফাইন্যান্স অফিসার

পদ সংখ্যা : ১০০০

বয়সসীমা : ২৫–৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম স্নাতক।

অভিজ্ঞতা : অভিজ্ঞতা আবশ্যক নয়।

বেতন–ভাতা : প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ)। শিক্ষানবিশকালে ২২,৫০০ টাকা। স্থায়ীকরণের পরে ২৭,৫০০ টাকা।


২. পদের নাম : জুনিয়র অ্যাকাউন্টেন্ট

পদ সংখ্যা : ২০০

বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক (এসএসসি ও এইচএসসিতে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে)।

অভিজ্ঞতা : অভিজ্ঞতা আবশ্যক নয়। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে (শাখা পর্যায়ে) অ্যাকাউন্টেন্ট/হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-ভাতা : প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ)। শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা। স্থায়ীকরণের পরে ২৬,০০০ টাকা।


প্রোগ্রামের নাম : হেলথ প্রোগ্রাম

পদের নাম : মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক (নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)

পদ সংখ্যা : ৩০

বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের MATS (Diploma) কোর্স সম্পন্ন হতে হবে অথবা ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে।

অভিজ্ঞতা : MATS এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ০২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা : ২০,০০০ টাকা।

কর্মক্ষেত্র : ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ), চট্টগ্রাম বিভাগের (ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি), সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ), বরিশাল বিভাগের (ভোলা, পটুয়াখালী) জেলাসমূহ।



কর্মীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা
১. মাইক্রোফাইন্যান্স অফিসার ও জুনিয়র অ্যাকাউন্টেন্ট নং পদের ক্ষেত্রে নির্দিষ্ট জেলাসমূহে কর্মরতদের জন্য ১,৫০০ টাকা করে ‘স্ট্রাটেজিক রিজিওনাল এলাউন্স’ প্রদান করা হবে।

২. সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা ৭৫০-২,৫০০ টাকা (নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী)।

৩. নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়।

৪. বৈশাখী ভাতাসহ বছরে ৩টি উৎসব বোনাস সুবিধা।

৫. স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা।

৬. কর্মকালীন অবস্থায় দূর্ঘটনায় আহত কর্মীর চিকিৎসা খরচের ১০০ শতাংশ পর্যন্ত সহায়তা প্রদান।

৭. দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে মৃত্যু ক্ষতিপূরণের সমপরিমাণ এককালীন সহায়তা প্রদান।

৮. কর্মীর মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান

৯. নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস স্ব-বেতনে ও ৬ মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ দিন এর সুবিধা।

১০. কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ।

আবেদনের নিয়ম : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের ক্যারিয়ার পেজের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ০৭ জুন ২০২৬।

/কেএইচও
  বিষয়:   শক্তি ফাউন্ডেশন  নিয়োগ  অভিজ্ঞতা  আবেদন 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: