এসএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একজন শিক্ষার্থীর এসএসসি শেষ করতে ১০ বছরের একদিনও যাতে বেশি সময় না

2026-05-13T13:49:07+00:00
2026-05-13T13:49:07+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিক্ষা
এসএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:৪৯ পিএম 
শিক্ষামন্ত্রী আ ন ম এছসানুল হক মিলন। ছবি : সংগৃহীত
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একজন শিক্ষার্থীর এসএসসি শেষ করতে ১০ বছরের একদিনও যাতে বেশি সময় না লাগে সেই পরিকল্পনা করছে সরকার।

বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশন জট না হয় এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, এসএসসি শেষ করতে ১০ বছরের একদিনও যাতে সময় বেশি না লাগে তার পরিকল্পনা করেছে সরকার। এ নিয়ে আজই বৈঠক হবে। বৈঠক শেষে সিদ্ধান্ত আসবে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উৎপাদনশীল মানবসম্পদ তৈরিতে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার।


রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন বলেন, চুক্তির ফলে এই শিক্ষাপ্রতিষ্ঠান যে বিদ্যুৎ ব্যবহার করত সেটা থেকে ৩০-৩৫ শতাংশ হ্রাস পাবে। ওমেরা সোলার টেকসই উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করতে চায়। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এ সিস্টেম মডেল হতে পারে। ৬০০ ওয়াট বিদুৎ উৎপাদনের এই প্রকল্প অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে। যার সুবিধা পাবে শিক্ষার্থীরা। 

সময়ের আলো/আআ



  বিষয়:   এসএসসি  নতুন  পরিকল্পনা  শিক্ষামন্ত্রী 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: