ছোটপর্দায় ঈদ প্রস্তুতি

মাসুদুর রহমান

আনন্দ সময়

ঈদুল আজহার আর সপ্তাহদুয়েক বাকি। এই সময়ে ছোটপর্দায় চলছে ব্যাপক প্রস্তুতি। নির্মাতারা খণ্ডনাটক, ধারাবাহিক, টেলিফিল্ম এবং জনপ্রিয় নাটক নির্মাণে ব্যস্ত।

2026-05-14T04:30:47+00:00
2026-05-14T04:32:51+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ছোটপর্দায় ঈদ প্রস্তুতি
মাসুদুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৩০ এএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ৪:৩২ এএম
‘অমর প্রেম’ নাটকে তটিনি ও পার্থ শেখ । ছবি: সংগৃহীত
ঈদুল আজহার আর সপ্তাহদুয়েক বাকি। এই সময়ে ছোটপর্দায় চলছে ব্যাপক প্রস্তুতি। নির্মাতারা খণ্ডনাটক, ধারাবাহিক, টেলিফিল্ম এবং জনপ্রিয় নাটক নির্মাণে ব্যস্ত। অনেকের প্রস্তুতি প্রায় শেষ। 

অভিনয়শিল্পীরাও অভিনয় করছেন বিভিন্ন নাটকে। লাইট-ক্যামেরায় তাদের সময় কাটবে চাঁদরাত পর্যন্ত। রোমান্টিক ও কমেডি ঘরানার পাশাপাশি সামাজিক গল্পের নাটকের আধিক্য থাকছে এবারের ঈদে। 

Advertisement
গত বছরের কুরবানির ঈদে ইউটিউবে ঝড় তুলেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ফ্যামিলি ড্রামা ‘তোমাদের গল্প’। মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, মান-অভিমান আর সম্পর্কের গভীর রসায়ন দর্শকদের মনে এমনভাবে দাগ কেটেছিল। 

এই ঈদে আসছে ‘তোমাদের গল্প ২’। বরাবরের মতো এবারও পারিবারিক আবহে নির্মিত হচ্ছে এই বিশেষ প্রজেক্টটি। এবারের কিস্তিতেও প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন আহমেদ জোভান এবং তানজিম সাইয়ারা তটিনী। জোভান-তটিনী জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে দেখা যাবে দিলারা জামান, নাদের চৌধুরী, শিল্পী আক্তার অপু, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ইন্তেখাব দিনার এবং মাহমুদুল ইসলাম মিঠুকে। 

টেলিফিল্ম ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’। তৌকীর আহমেদের রচনায় এটি পরিচালনা করেছেন আরিফ খান। এতে অভিনয় করেছেন চার প্রজন্মের অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, মামুনুর রশীদ, তৌকীর আহমেদ, দীপা খন্দকার, রওনক হাসান ও জাকিয়া বারী মম প্রমুখ। এ টেলিফিল্মের মধ্য দিয়ে দীর্ঘদিন পর টেলিভিশনে অভিনয়ে ফিরেছেন ফেরদৌসী মজুমদার। তাকে ঘিরেই এগিয়েছে টেলিফিল্মের গল্প। 

নিলয় আলমগীর ও নীলাঞ্জনা নীলাকে নিয়ে মহিন খান নির্মাণ করেছেন ‘ঘরবন্দী’। এক দম্পতির সম্পর্কের টানাপোড়েনকে ঘিরে এগিয়েছে এর কাহিনি। এতে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, চিত্রলেখা গুহ, তাহমিনা সুলতানা মৌসহ অনেকে। 

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘অচেনা আমি’। আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ দেখা যাবে এই নাটকে। পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। নাটকে অপূর্বর বিপরীতে জুটি হয়ে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা। ঈদের দ্বিতীয় দিন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘অচেনা আমি’।

তানজিম সাইয়ারা তটিনী ও পার্থ শেখ প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে আসছেন আসন্ন ঈদে। জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ‘অমর প্রেম’ নাটকে দেখা যাবে তাদের। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই তরুণ-তরুণীর প্রেম, আবেগ এবং পাওয়া-না পাওয়ার বিচিত্র সমীকরণ নিয়ে। ইতিমধ্যে প্রকাশ হয়েছে এর টিজার। 

দীর্ঘ ১০ বছর পর একক নাটকে জুটি গড়ছেন অর্চিতা স্পর্শিয়া ও তৌসিফ মাহবুব। নাটকটির পরিচালনায় রয়েছেন হাসিব হোসেন রাখি। নাটকের নাম এখনও চূড়ান্ত না হলেও এর চিত্রনাট্য তৈরি হয়েছে একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে। 

ফারিয়া হোসেন রচিত ও চয়নিকা চৌধুরী পরিচালিত ‘আবার হবে দেখা’ টেলিফিল্মে অভিনয় করেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এতে তার স্ত্রীর চরিত্রে রয়েছেন দীপা খন্দকার। তাদের ছেলের ভূমিকায় দেখা যাবে প্রান্তর দস্তিদার ও আইশা খানকে। চারজন মানুষকে ঘিরে এগিয়ে যাওয়া এই গল্পে সমান্তরালভাবে দুটি কাহিনি তুলে ধরা হয়েছে। এনটিভির ঈদ আয়োজনে প্রচারিত হবে ‘আবার হবে দেখা’।

গ্লোবাল টিভিতে প্রচার হবে ‘জামাইয়ের আবদার’। ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালা করেছেন সকাল আহমেদ। এতে জুটি বেঁধেছেন চঞ্চল চৌধুরী ও নীলাঞ্জনা নীলা। 

ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েনের আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘হিয়ার মাঝে’। অভিনয় করেছেন লামিমা লাম, সুদীপ বিশ্বাস দীপ, সঞ্জয় রাজসহ অনেকে। নাটকটি রচনা করেছেন সজল আহমেদ এবং নির্মাণ করেছেন আনিসুর রহমান রাজীব। ঈদে এসএ টিভিতে প্রচারিত হবে ‘হিয়ার মাঝে’। 

মাসদুয়েক আগে প্রচার শেষ হলেও আবেদন কমেনি জনপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’র। নাটকটির প্রতি দর্শকদের আগ্রহের কারণে কুরবানি ঈদে আসছে এর বিশেষ আয়োজন ‘দেনা-পাওনা কুরবানি স্পেশাল’। ৭ পর্বের এই নাটকটি পরিচালনা করছেন কেএম সোহাগ রানা। প্রচারিত হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। অভিনয়ে থাকছেন অ্যালেন শুভ্র, তাবাসসুম ছোঁয়া, মনিরা মিঠু, সুষমা সরকারসহ অনেকে। 

দুরন্ত টিভির বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। এতে আবুল হায়াত, জামিলুর রহমানসহ অভিনয় করেছেন অনেকে। ঈদের দিন থেকে পঞ্চম দিন সকাল ৯টায় ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ৫ পর্বের এই নাটক। 

নির্মাতা মারুফ হোসেন সজীব নিয়ে আসছেন বিশেষ নাটক ‘ভটভটি’। গত ঈদে দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা খায়রুল বাসার ও সাদনিমা জুটিকে আবারও এই নাটকের মাধ্যমে পর্দায় ফিরিয়ে আনছেন তিনি। ‘ভটভটি’ মূলত একটি রোমান্টিক কমেডি ঘরানার নাটক হলেও এর পরতে পরতে মিশে আছে আবেগ, সম্পর্কের গভীরতা এবং গ্রামীণ জীবনের চিরায়ত সৌন্দর্য। নাটকটি প্রচারিত হবে এনটিভিতে। 

মিম চৌধুরী ও তন্ময় সোহেলকে নিয়ে নির্মাতা ফজলুল হক শেষ করেছেন ‘গরিবের কুরবানি’ নাটকের শুটিং। 
দুই মাসের লম্বা সময় যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সামিরা খান মাহি। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন শুটিং নিয়ে। মাহি জানান, ঈদের আগের দিন পর্যন্ত শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। 

রাফাত মজুমদার রিংকু, রাকিব, রাজুসহ বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে ঈদের নাটকে কাজ করছেন। অভিনয় করছেন- মুশফিক আর ফারহান, নিলয় আলমগীরসহ একাধিক অভিনেতার সঙ্গে। এরমধ্যে ‘শ্রাবণের রূপবান’সহ নাম চূড়ান্ত না হওয়া দু-তিনটি নাটকের কাজ শেষ করেছেন মাহি। ঈদের একাধিক নাটকে অভিনয় করেছেন তাসনুভা তিশা। 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ছোটপর্দা  ঈদ  নাটক  অভিনয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: