গাংনীতে একরাতেই দুই সরকারি অফিসে চুরি

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দিবাগত রাত ২

2026-05-14T17:04:15+00:00
2026-05-14T17:04:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গাংনীতে একরাতেই দুই সরকারি অফিসে চুরি
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:০৪ পিএম 
ভূমি অফিস। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দিবাগত রাত ২ টার পর থেকে এ চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় কো এক সময় অজ্ঞাত এক ব্যক্তির অবস্থান শনাক্ত হয়েছে। এ ঘটনায় সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

সাব রেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার দিনগত মধ্য রাতে গাংনী সাব রেজিস্ট্রি অফিসের দোতলার গ্রিল ভেঙ্গে অজ্ঞাত এক ব্যক্তি ভেতরে প্রবেশ করে। অফিসের কয়েকটি দরজা ও আলমারির লক ভেঙ্গে কাগজপত্র তছনছ করে। একইভাবে ভূমি অফিসের একতলা ভবনের পেছনের জানালার গ্রিল ভেঙ্গে আলমারী থেকে গুরুত্বপূর্ণ নথি তছনছ করা অবস্থায় দেখতে পেয়েছেন কর্মকর্তা কর্মচারীরা।

উপজেলার সাব রেজিস্ট্রার নাঈমা ইসলাম জানান, কোন কাগজপত্র চুরি হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, চুরির ঘটনাটি দুঃখজনক। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
 
উল্লেখ্য: গত এক মাসে উপজেলা পরিষদ সীমানার মধ্যে ডরমেটরিতে, জিমনেশিয়ামে, চারটি দোকানে, স্থানীয় সাংবাদিকের একটিসহ তিনটি মোটরসাইকেল, একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। তবে অদ্যবধি কোন চোর সনাক্ত করে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

আরবিএন


  বিষয়:   মেহেরপুর  গাংনী  সাব রেজিস্ট্রি অফিস  ভূমি অফিস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: