শিশুর মরদেহ ঘিরে রহস্য, এখনও মেলেনি পরিচয়

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে আনুমানিক সাত মাস বয়সি একটি কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার খাজাডেক বাথান বাড়ি

2026-05-14T20:31:08+00:00
2026-05-14T20:31:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শিশুর মরদেহ ঘিরে রহস্য, এখনও মেলেনি পরিচয়
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৩১ পিএম 
প্রতীকী ছবি
গাজীপুরের কালিয়াকৈরে আনুমানিক সাত মাস বয়সি একটি কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার খাজাডেক বাথান বাড়ি এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে, এখনও শিশুর পরিচয় পাওয়া যায়নি। 


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার একটি খেলার মাঠের পাশে কয়েকটি কুকুর শিশুটির মরদেহ টানা হেঁচড়া করছিল। এ সময় মাঠে খেলাধুলারত কয়েকজন কিশোর বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে জানান। তারপর তারা ঘটনাস্থলে গিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়।

পুলিশ খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালের মর্গে প্রেরণ করে।

কালিয়াকৈর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সহিদুল ইসলাম পিপিএম বার জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/মহু


  বিষয়:   মরদেহ  পরিচয়  রহস্য  শিশু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: