গল্প-আড্ডায় ফাহমিদা নবীর জীবন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আধুনিক গানের জনপ্রিয় নাম ফাহমিদা নবী। দীর্ঘ ক্যারিয়ারে সবসময় নিবেদিত থেকেছেন ভালো গানের চর্চায়। উপহার দিয়েছেন অনেক সাড়া জাগানো গান।

2026-05-15T02:08:49+00:00
2026-05-15T02:08:49+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
গল্প-আড্ডায় ফাহমিদা নবীর জীবন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:০৮ এএম 
আধুনিক গানের জনপ্রিয় নাম ফাহমিদা নবী। ছবি : সংগৃহীত
আধুনিক গানের জনপ্রিয় নাম ফাহমিদা নবী। দীর্ঘ ক্যারিয়ারে সবসময় নিবেদিত থেকেছেন ভালো গানের চর্চায়। উপহার দিয়েছেন অনেক সাড়া জাগানো গান। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা। খ্যাতির আড়ালে তার জীবনেও রয়েছে অন্যরকম গল্প, যা অনেকেরই অজানা। 

সংগীত ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের এমন কিছু গল্প শোনা যাবে এবার তার মুখে। সম্প্রতি ধারণকৃত মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এসব গল্প বলেছেন তিনি। অনুষ্ঠানে তার সহশিল্পী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরাও তার সম্পর্কে বলবেন। 

মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। প্রচারিত হবে আজ রাত ৯টায়।

সম্প্রতি প্রকাশ হয়েছে ফাহমিদা নবীর একক গান ‘খেয়ালী সুর’। প্রখ্যাত সংগীত পরিচালক ও সুরকার ফুয়াদ নাসের বাবুর সুর ও সংগীতে গানটির কথা লিখেছেন আমিরুল ইসলাম অরুণ। ফাহমিদা নবীর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। গানটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন এই গুণী শিল্পী। অন্যের সুর করা গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিজেও সুর করছেন গানের। সুর করা গানগুলোও খুব দ্রুতই প্রকাশ পাবে বলে জানিয়েছেন ফাহমিদা নবী।


  বিষয়:   গল্প  আড্ডা  ফাহমিদা নবী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: