পাকিস্তানে বোমা হামলায় ৮ সেনা নিহত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ জন সেনাসদস্য নিহত হয়েছেন।আফগানিস্তান সীমান্তঘেঁষা এই বাজাউর জেলা

2026-05-15T12:37:20+00:00
2026-05-15T12:45:34+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে বোমা হামলায় ৮ সেনা নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:৩৭ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৬ ১২:৪৫ পিএম
খাইবার পাখতুনখোয়ায় বোমা হামলায় ৮ সেনাসদস্য নিহত । ছবি : সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ জন সেনাসদস্য নিহত হয়েছেন।

আফগানিস্তান সীমান্তঘেঁষা এই বাজাউর জেলা দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। বৃহস্পতিবার সেখানে সেনাদের একটি সমাবেশ চলাকালে এই হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

এই হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

তবে হামলার পর এলাকায় কোনো বড় ধরনের নিরাপত্তা অভিযান চালানো হয়েছে কি না, সে বিষয়ে এখনো পাকিস্তানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সূত্র : মেহের নিউজ

/এসএকে


  বিষয়:   পাকিস্তান  হামলা  সেনা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: