সিলেট টেস্টেও ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

খেলা

সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্থানের বিপক্ষে টসে হেরেছে বাংলাদেশ। তবে সিরিজ বাঁচানোর লক্ষ্যে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ টস জিতে

2026-05-16T10:12:40+00:00
2026-05-16T10:12:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
সিলেট টেস্টেও ব্যাটিংয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:১২ এএম 
শেষ টেস্টে পাকিস্থানের বিপক্ষে টসে হেরেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্থানের বিপক্ষে টসে হেরেছে বাংলাদেশ। তবে সিরিজ বাঁচানোর লক্ষ্যে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

এতে যথারীতি সিরিজ নিশ্চিতের লক্ষ্যে নাজমুল হোসেন শান্ত’র দল আগে ব্যাটিং করবে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্টে তানজিদ তামিমের অভিষেক হতে পারে বলে আগেই জানা গেছে। একাদশে বাংলাদেশর মোট দুটি পরিবর্তন দেখা গেছে।

শনিবার (১৬ মে) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে।


চোটের শঙ্কা থাকলেও স্বাগতিকদের একাদশে আছেন মাহমুদুল হাসান জয়। আর প্রথম টেস্ট খেলা সাদমান ইসলামের জায়গায় ‍যুক্ত হয়েছেন তানজিদ তামিম। এ ছাড়া গত টেস্টে নির্বিষ বোলিং করা এবাদত হোসেনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে একাদশে এলেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

/কেএইচও


  বিষয়:   সিলেট টেস্ট  ব্যাটিং  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: