মুরাদনগরে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২২ হাজার পশু

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, এবার উপজেলায়

2026-05-16T17:50:03+00:00
2026-05-16T17:50:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মুরাদনগরে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২২ হাজার পশু
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:৫০ পিএম 
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। ছবি : সময়ের আলো
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, এবার উপজেলায় মোট ২১ হাজার ৬৭৬টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। চাহিদা রয়েছে ১৮ হাজার ৫১৮টি পশুর, ফলে চাহিদার তুলনায় প্রায় ৩ হাজার বেশি পশু রয়েছে।

প্রস্তুত পশুর মধ্যে রয়েছে, গরু ১৫ হাজার ৬৭১টি, মহিষ ১৫৪টি, ছাগল ৫ হাজার ১৫৮টি, ভেড়া ৬৭৩টি, অন্যান্য ২৯টি।

উপজেলার ২২টি ইউনিয়নের খামার ও বাড়ি বাড়িতে এসব পশু পালন করা হয়েছে। খামারিরা জানান, ঈদকে সামনে রেখে তারা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন। তবে এবার গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশু লালন-পালনে খরচও বেড়েছে। তারপরও ভালো দামে পশু বিক্রি করতে পারলে লাভের আশা করছেন তারা।

খামারিদের আরেকটি উদ্বেগ হলো ভারতীয় গরু আমদানি। তাদের মতে, ভারতীয় গরু কম এলে দেশীয় পশুর চাহিদা ও দাম বাড়বে।

এদিকে, কয়েকজন খামারি জানান, এ বছর কিছু গরু লাম্পি স্কিন ডিজিজ ও ক্ষুরারোগে আক্রান্ত হয়েছিল। চিকিৎসার মাধ্যমে বেশিরভাগ পশুকে সুস্থ করা সম্ভব হয়েছে। তবে যেসব খামারে গরু মারা গেছে, তারা কিছুটা লোকসানের মুখে পড়েছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বে থাকা ডা. মেজবাহুল জান্নাত মিনি বলেন, এলাকায় স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণ করা হয়েছে। এবারও খামারিরা ভালো দাম পাবেন বলে আশা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি জানান, পশু কেনাবেচার জন্য উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৪০টি হাট বসবে। অনলাইনেও পশু কেনাবেচা চলছে। বাজার ও গো-খাদ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

/এসএকে


  বিষয়:   মুরাদনগর  কোরবানি  পশু  কুমিল্লাহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: