জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত কর্তৃক এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

2026-05-17T17:06:06+00:00
2026-05-17T17:06:06+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিক্ষা
জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন
জাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৫:০৬ পিএম 
ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত কর্তৃক এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (১৬ মে) রাতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে সভাপতি করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আখতার, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং দর্শন বিভাগের অধ্যাপক মো. জহির রায়হান। 


এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উচ্চ শিক্ষা ও বৃত্তির ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ মে (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের ওই নারী শিক্ষার্থী বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টা ও প্রাণনাশ চেষ্টার শিকার হন। এই ন্যক্কারজনক ঘটনার দায়ভার নিরূপণ এবং সংশ্লিষ্ট দপ্তর বা ব্যক্তির নিরাপত্তাসংক্রান্ত কোনো ত্রুটি-বিচ্যুতি ছিল কি না, তা চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্যই এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সময়ের আলো/জেডি 



Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: