বিদেশি মদ, অস্ত্র ও গুলিসহ স্বামী স্ত্রী আটক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় বিদেশি মদ, এয়ারগান, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ

2026-05-17T19:00:13+00:00
2026-05-17T19:00:13+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বিদেশি মদ, অস্ত্র ও গুলিসহ স্বামী স্ত্রী আটক
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৭:০০ পিএম 
মাইনুল ইসলাম খান রিপন ও রাশিদা আক্তার। ছবি : সময়ের আলো
ফরিদপুরের ভাঙ্গায় বিদেশি মদ, এয়ারগান, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। 

রোববার (১৭ মে) সকালে ভাঙ্গা থানায় মামলাটি করা হয়।

পুলিশ জানায়, শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্রামের মাইনুল ইসলাম খান রিপনের বাড়িতে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে ওই বাড়ি থেকে ১১ বোতল বিদেশি মদ, একটি বিদেশি এয়ারগান, ৯০০ পিস এয়ারগানের গুলি, একটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতি, ২৬ পিস শটগানের কার্তুজ, পাঁচটি রামদা, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


এ ঘটনায় গ্রেফতাররা হলেন, ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি গ্রামের রবিন খান (৪৩) এবং চরমুগডোবা গ্রামের আসামি মাইনুল ইসলাম খান রিপনের স্ত্রী রাশিদা আক্তার (৪০)। 

এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়া অন্য তিন পলাতক আসামিরা হলেন, মাইনুল ইসলাম খান রিপন (৫০), বেল্লাল (৪৫) ও নুর মোহাম্মদ (৪০)।

মামলার বাদী জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) দীপন কুমার মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন যে চরমুগডোবা গ্রামের রিপনের বাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। পরে সেখানে আকস্মিক অভিযান চালিয়ে রাশিদা আক্তার ও রবিন খানকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত সব আলামত জব্দ করা হয়েছে এবং আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২৫/১৫৭ নম্বর মামলা রুজু করা হয়েছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   বিদেশি মদ  অস্ত্র  বিপুল পরিমাণ গুলি  নারী  পুরুষ  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: