প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের হামলা; ভারতীয়সহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ভারতীয়সহ অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে

2026-05-17T23:48:06+00:00
2026-05-17T23:48:06+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের হামলা; ভারতীয়সহ নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১১:৪৮ পিএম 
হামলায় ভারতীয়সহ অন্তত চারজন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ভারতীয়সহ অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

রোববার (১৭ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার রাতে রাশিয়ার ১৪টি অঞ্চলসহ ক্রিমিয়া উপদ্বীপ এবং কৃষ্ণ ও আজভ সাগরে প্রায় ৬০০ ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার শিকার এলাকাগুলোর মধ্যে রাজধানীর পার্শ্ববর্তী অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মস্কো অঞ্চলে তিনজন এবং বেলগোরোড অঞ্চলে একজন নিহত হয়েছেন। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে এবং ভোরের দিকে আরও ৩০টি ড্রোন নিষ্ক্রিয় করেছে।


এদিকে, গত সপ্তাহে ইউক্রেনজুড়ে রাশিয়ার তিন দিনের ভয়াবহ হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়। এ ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এর প্রতিশোধ নিতে আরও ড্রোন হামলা চালানো হবে।

মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, রাজধানীর উত্তরে খিমকি এলাকায় একটি বাড়িতে ড্রোন আঘাত হানলে এক নারী নিহত হন। তিনি এই হামলাকে ওই অঞ্চলের ওপর একটি ‘ব্যাপক’ হামলা হিসেবে বর্ণনা করেছেন। 

ভোরোবিয়ভ বলেন, ‘আজ ভোর ৩টা থেকে বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানী অঞ্চলে বড় আকারের ইউএভি (ড্রোন) হামলা প্রতিহত করছে। এ হামলায় আরও চারজন আহত হয়েছেন।’ 

/কেএইচও


  বিষয়:   ড্রোন  মস্কো  ইউক্রেন  হামলা  ভারতীয়  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: