ফেসবুকের কল্যাণে ভারত থেকে ফিরলেন নিখোঁজ প্রতিবন্ধী যুবক

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে মো. বকুল মণ্ডল (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি যুবককে ফেরত

2026-05-17T23:50:17+00:00
2026-05-17T23:50:17+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফেসবুকের কল্যাণে ভারত থেকে ফিরলেন নিখোঁজ প্রতিবন্ধী যুবক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১১:৫০ পিএম 
কুষ্টিয়ার দৌলতপুর চিলমারী সীমান্ত পেরিয়ে ভারতে চলে যাওয়া প্রতিবন্ধী যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে মো. বকুল মণ্ডল (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি যুবককে ফেরত এনেছে বিজিবি। 

রোববার সকালে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গত ৮ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

পরিবারের সদস্যরা জানান, বকুল নিখোঁজ হওয়ার পর এলাকায় মাইকিং করেও সন্ধান মেলেনি। পরবর্তীতে ভারতের কলকাতার একটি ফেসবুক আইডিতে তার অসুস্থ অবস্থায় পড়ে থাকার ছবি দেখে পরিবার তাকে শনাক্ত করে এবং বিজিবির কাছে আবেদন জানায়।   

আবেদনের প্রেক্ষিতে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। শনিবার রাতে চিলমারী সীমান্তে বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে বিএসএফ বকুলকে ফেরত দেয়। 

৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ফেসবুক  ভারত  নিখোঁজ  প্রতিবন্ধী  বিজিবি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: