পাকিস্তানকে বড় লক্ষ‍্য দিতে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

দুই দিনের মধ‍্যেই শেষ হয়ে গেছে দুই দলের প্রথম ইনিংস। টেস্টের বাকি এখনও তিন দিন। স্বাভাবিকভাবেই সময়ের কোনো অভাব নেই।

2026-05-18T10:35:48+00:00
2026-05-18T10:35:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
পাকিস্তানকে বড় লক্ষ‍্য দিতে চায় বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:৩৫ এএম 
পাকিস্তানকে বড় লক্ষ‍্য দিতে চায় বাংলাদেশ। ছবি : সংগৃহীত
দুই দিনের মধ‍্যেই শেষ হয়ে গেছে দুই দলের প্রথম ইনিংস। টেস্টের বাকি এখনও তিন দিন। স্বাভাবিকভাবেই সময়ের কোনো অভাব নেই। তাই কোনো তাড়াহুড়া নেই বাংলাদেশের। সম্ভব হলে তৃতীয় দিনের পুরোটাতেই ব‍্যাটিং করতে চায় স্বাগতিকরা। দিতে চায় যতটা সম্ভব বড় লক্ষ‍্য।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১৮ মে) তৃতীয় দিনের খেলা শুরু হয় সকাল ১০টায়।

৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় স্বাগতিকরা। তবে সোমবার সকালের সেশনে চতুর্থ ওভারে ফিরেন নাজমুল। দ্বিতীয় ইনিংসে খুররম শাহজাদের করা ৩১ তম ওভারের চতুর্থ বলে এলবিডব্লু হয়েছেন নাজমুল। ৪৬ বলে ১৫ রান করলেন।

এর আগে রোববার দ্বিতীয় দিনের একদম শেষ বলে অভিজ্ঞ মুমিনুল হকের উইকেটটি হারিয়ে কিছুটা অতৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। দিনশেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১০ রান। ফলে পাকিস্তানের চেয়ে এখন পর্যন্ত ১৫৬ রানে এগিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

দিনের খেলা শেষ হতে যখন মাত্র এক বল বাকি, ঠিক তখনই খুররম শেহজাদের একটি বাড়তি লাফিয়ে ওঠা বলে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন মুমিনুল হক। আউট হওয়ার আগে ৬০ বলে ৩০ রানের একটি ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। মুমিনুলের এই বিদায়ের পরপরই আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন।

এর আগে ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৪ রান করে খুররম শেহজাদের বলে গালিতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তবে দ্বিতীয় উইকেটে মুমিনুলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মাহমুদুল হাসান জয়। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে মাত্র ৫৮ বলে ১০টি চারের সাহায্যে ৫২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন জয়। কিন্তু ফিফটি ছোঁয়ার পরপরই মোহাম্মদ আব্বাসের বলে অতিরিক্ত শট খেলতে গিয়ে আবদুল্লাহ ফজলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ওপেনার। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উইকেটে এসে মুমিনুলের সঙ্গে দিনের বাকি সময়টা দেখেশুনে পার করার চেষ্টা করছিলেন।

এর আগে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে প্রথম ইনিংসে ২৩২ রানেই অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংস থেকেই ৪৬ রানের একটি গুরুত্বপূর্ণ লিড পায় বাংলাদেশ।

সকালের সেশনেই গতি তারকা তাসকিন আহমেদের জোড়া আঘাতে কুপোকাত হন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ ফজল (৮) ও আজান আওয়াইস (১৩)। এরপর স্পিনার মেহেদী হাসান মিরাজ পিচে থিতু হতে যাওয়া শান মাসুদ (২১) ও সৌদ শাকিলকে (৮) ফিরিয়ে পাকিস্তানকে চরম বিপদে ফেলেন।

পঞ্চম উইকেটে বাবর আজম ও সালমান আলী আগা ৬৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। টেস্ট ক্যারিয়ারের ৩১তম ফিফটি তুলে নিয়ে বাবর যখন সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই গতিদানব নাহিদ রানা ৬৮ রানে থাকা বাবরকে সাজঘরের পথ দেখান। চা-বিরতির পর তাইজুল ইসলামের স্পিন ও নাহিদ রানার গতির মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের লোয়ার অর্ডার। সালমান আগা (২১), মোহাম্মদ রিজওয়ান (১৩) ও হাসান আলীরা (১৮) কেউ আর পিচে টিকে থাকতে পারেননি। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ও তাইজুল ইসলাম ৩টি করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ ২টি করে উইকেট শিকার করেন।


  বিষয়:   টেস্ট ক্রিকেট  বাংলাদেশ-পাকিস্তান  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: