বরিশালে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল মহানগরীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের মিছিলকে কেন্দ্র করে কোতোয়ালি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জন

2026-05-18T21:08:45+00:00
2026-05-18T21:47:14+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:০৮ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ৯:৪৭ পিএম
প্রতীকী ছবি
বরিশাল মহানগরীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের মিছিলকে কেন্দ্র করে কোতোয়ালি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ মে) নগরীর বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। অভিযানে কোতোয়ালি মডেল থানার একাধিক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। 


আটককৃতদের মধ্যে রয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগ কর্মী মো. এনায়েতুর রহমান (৪৯), মহানগর ছাত্রলীগ কর্মী মো. আতিকুর রহমান টুটুল (৩০), মো. আল আমিন (২২) ও মো. হৃদয় (১৯), বিসিসি ৬ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মো. কালাম খান (৫৫), সিটি মার্কেট পাইকারি কাঁচা বাজার কমিটির সভাপতি ও আওয়ামী লীগ কর্মী মো. দেলোয়ার হোসেন (৬৫), শ্রমিকলীগের সদস্য মো. বাবুল বেপারী (৫৫), জাগুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাবিব ফরাজী (৬৪), ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলফাজ হাসান সিয়াম (৩০) এবং ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কার্যকরী সদস্য মো. নাঈম (২৩)। 

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’

/মহু


  বিষয়:   বরিশাল  আওয়ামী লীগ  নেতা-কর্মী  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: