ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশব্যাপী অগ্নি ও উদ্ধার সেবাকে আরও শক্তিশালী করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন

2026-05-19T14:12:08+00:00
2026-05-19T14:12:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২:১২ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
দেশব্যাপী অগ্নি ও উদ্ধার সেবাকে আরও শক্তিশালী করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন ফায়ার স্টেশন নির্মাণ, অ্যাম্বুলেন্স সংগ্রহ, জনবল বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাসহ একাধিক উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬”, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সভাপতিত্ব করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে আরও অংশ নেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হলেও চাহিদার তুলনায় এটি এখনও পর্যাপ্ত নয়। এ কারণে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফায়ার সার্ভিসের অবকাঠামো ও জনবল সম্প্রসারণে কাজ চলছে।
আরও পড়ুন

তিনি বলেন, ইতোমধ্যে ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুরোনো স্টেশন পুনর্নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা জোরদারে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

নৌ দুর্ঘটনা মোকাবিলায় ডুবুরি ইউনিটের সক্ষমতা বাড়াতেও পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এ লক্ষ্যে ৭২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন পেয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার পরিকল্পনায় অর্গানোগ্রাম পুনর্গঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক করতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি।

সেবায় স্বচ্ছতা ও ডিজিটাল ব্যবস্থাপনা বাড়াতে গত ১ মে থেকে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম চালু করা হয়েছে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

আবাসন সংকট নিরসনে ঢাকার মিরপুর ও সদরঘাট এলাকায় বহুতল আবাসিক ভবন নির্মাণের কাজ চলছে। এছাড়া মিরপুরে নতুন সদর দপ্তর ভবন নির্মাণ প্রকল্পও বাস্তবায়নাধীন রয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং পাসিং আউট প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

এবারের পাসিং আউট প্যারেডে স্টেশন অফিসার, স্টাফ অফিসার, ফায়ারফাইটার, ড্রাইভার, নার্সিং অ্যাটেনডেন্ট ও ডুবুরি ক্যাটাগরিতে মোট ২৩৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে ২০২৩ সালের ৩৪ জন এবং ২০২৪ সালের ৫০ জন সদস্য পুরস্কৃত হন।

এএডি/


  বিষয়:   ফায়ার সার্ভিস  সামর্থ্য  সক্ষমতা  বৃদ্ধি  সরকার  কাজ  স্বরাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: