লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

স্বেচ্ছায় প্রত্যাবাসনেচ্ছুক আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে লিবিয়ার বেনগাজী থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।মঙ্গলবার (১৯ মে) ভোর পাঁচটায় বুরাক এয়ারের

2026-05-19T17:15:32+00:00
2026-05-19T17:15:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:১৫ পিএম 
আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে লিবিয়ার বেনগাজী থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ছবি : সংগৃহীত
স্বেচ্ছায় প্রত্যাবাসনেচ্ছুক আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে লিবিয়ার বেনগাজী থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) ভোর পাঁচটায় বুরাক এয়ারের ফ্লাইটে তারা দেশে ফেরেন বলে জানা গেছে।

দেশে ফেরা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচণায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। লিবিয়াতে বিভিন্ন সময়ে তাদের অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। 

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এ প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়।


পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা ফিরে আসা বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বাড়াতে তাদের এ দুর্বিষহ অভিজ্ঞতা সবারকে জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেককে পথখরচ, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

এর আগে, পর্যায়ক্রমে গত ৭ মে ১৭৪ জন এবং ১ এপ্রিল ১৭৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বুরাক এয়ারের ফ্লাইটে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

/কেএইচও


  বিষয়:   লিবিয়া  বাংলাদেশি 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: