ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকাল

2026-05-19T18:56:32+00:00
2026-05-19T19:06:59+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৫৬ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ৭:০৬ পিএম
ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া মরদেহটি ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার নরেন ধর (৩৮) এর বলে নিশ্চিত করেছে পুলিশ। মরদেহটি পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ভারতীয় হাইকমিশন অফিস থেকে নরেন ধর নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

Advertisement
সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি। 

স্থানীয়রা জানান, হাইকমিশন অফিসের সামনে মঙ্গলবার সকালে অন্যদিনের তুলনায় লোকসমাগম বেশি ছিল, যা সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে। সেখানে কূটনৈতিক কর্মকর্তাদের পাশাপাশি পুলিশের সদস্যদেরও দেখা যায়। একপর্যায়ে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয়। তবে শুরুতে বিষয়টি নিয়ে কিছুটা গোপনীয়তা বজায় রাখা হয়, পরে ধীরে ধীরে বিষয়টি প্রকাশ পায়।

পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, মরদেহ উদ্ধারের পর বিভিন্ন দিক সামনে রেখে বিস্তারিতভাবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। হাইকমিশনের পক্ষ থেকে দুপুর পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়নি। এরপরও নিয়ম অনুযায়ী ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরবিএন 
  বিষয়:   ভারতীয় সহকারী হাইকমিশন  প্রটোকল অফিসার  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: