দিনেদুপুরে জানালার গ্রিল কেটে ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়া পৌর শহরে প্রকাশ্য দিবালোকে একটি আবাসিক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে

2026-05-19T22:23:36+00:00
2026-05-19T22:23:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দিনেদুপুরে জানালার গ্রিল কেটে ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:২৩ পিএম 
প্রকাশ্য দিবালোকে একটি আবাসিক বাড়িতে দুঃসাহসিক চুরি ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়া পৌর শহরে প্রকাশ্য দিবালোকে একটি আবাসিক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে নগদ ১০ লাখ টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা শাহিনুর রহমান শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পৌর শহরের ব্যস্ততম ও জনবহুল এলাকায় দিনের বেলায় এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারির তালা ভেঙে নগদ ১০ লাখ টাকা এবং নারীদের ব্যবহারের প্রায় ৮ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়।

দুপুরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। একই সঙ্গে জানালার গ্রিল ভাঙা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন। ভুক্তভোগী শাহিনুর রহমান শাহিন বলেন, জরুরি কাজে আমরা কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি সব শেষ। দিনের আলোতে এমন জনবহুল এলাকায় জানালা ভেঙে সব লুট হয়ে যাবে, তা ভাবতেও পারছি না। আমরা দ্রুত এই চক্রটির গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দাবি করছি।

ঘটনার খবর পেয়ে সিংড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। 

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই চুরির ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। অপরাধীদের আটকে অভিযান চলছে।

আরবিএন 




  বিষয়:   নাটোর  সিংড়া  পৌর শহর  স্বর্ণালংকার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: