অভিবাসী কর্মীদের জীবনে বাড়ছে প্রতিবন্ধকতা

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

অভিবাসন অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তি বিষয়ে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ( ১৯ মে ) বিকেলে ঢাকার বিশ্ব

2026-05-20T00:54:46+00:00
2026-05-20T00:54:46+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
অভিবাসী কর্মীদের জীবনে বাড়ছে প্রতিবন্ধকতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১২:৫৪ এএম 
বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ছবি : সময়ের আলো
অভিবাসন অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তি বিষয়ে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৯ মে ) বিকেলে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘শক্তিশালী ও তথ্যসমৃদ্ধ অভিবাসন ব্যবস্থা’ প্রকল্পের ‘ন্যায়বিচার প্রাপ্তি’ কার্যক্রমের আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সীমা জহুর। স্বাগত বক্তব্য দেন সংগঠনের পরিচালক মোর্শেদ বিলাল খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হেলভেটাস বাংলাদেশের প্রকল্প পরিচালক প্রেমাংশু শেখর সরকার।

এ ছাড়া প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপনা করেন সংগঠনের কর্মসূচি কর্মকর্তা মো. হানিফ মাহমুদ।

মতবিনিময় সভায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, অভিবাসন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়ে অভিবাসী শ্রমিকদের নানা সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে অভিবাসন খাতে জনসচেতনতা বৃদ্ধি, তথ্যনির্ভর ও নৈতিক সাংবাদিকতা এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির গুরুত্ব নিয়ে আলোচনা করেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির এবং অনুসন্ধানী সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ ও গন্তব্য—উভয় দেশেই অভিবাসী কর্মীরা প্রতিনিয়ত নানা গুরুতর প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে প্রতারণা, শোষণ এবং আইনি সহায়তা ও ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে তারা নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন।

বক্তারা আরও বলেন, অভিবাসী শ্রমিকদের সমস্যা ও প্রতারণার চিত্র গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানমূলকভাবে তুলে ধরা হলে জনসচেতনতা বাড়বে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হবে। তথ্যসমৃদ্ধ ও পেশাদার সাংবাদিকতা অভিবাসীদের অধিকার রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও অনুষ্ঠানে মত প্রকাশ করা হয়।

/এসএকে
  বিষয়:   অভিবাসী  কর্মী  জীবন  প্রতিবন্ধকতা  সাংবাদিক  প্রবাস 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: