অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জবির দুই শিক্ষার্থী বহিষ্কার

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

শ্রেণিকক্ষে অনৈতিক ও অসামাজিক আচরণের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার ( ১৯ মে

2026-05-20T04:17:22+00:00
2026-05-20T04:17:22+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জবির দুই শিক্ষার্থী বহিষ্কার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:১৭ এএম 
প্রতীকী ছবি
শ্রেণিকক্ষে অনৈতিক ও অসামাজিক আচরণের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার ( ১৯ মে ) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে সংশ্লিষ্ট দুই শিক্ষার্থীকে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এ ধরনের আচরণ দেশের প্রচলিত আইন, সংস্কৃতি, নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলার পরিপন্থী। পাশাপাশি ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ বলেন, দুই বিভাগের দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পরিহিত অবস্থায় একটি রিলস ভিডিও তৈরি করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে অনভিপ্রেত দৃশ্য পরিলক্ষিত হয়, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ কারণেই প্রশাসন তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে।

/এসএকে
  বিষয়:   অনৈতিক  কর্মকাণ্ড  অভিযোগ  শিক্ষার্থী  বহিষ্কার 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: