নারীঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

যশোরের চৌগাছা উপজেলায় নারীসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ঝন্টু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আশানুর রহমান

2026-05-20T04:51:47+00:00
2026-05-20T04:51:47+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নারীঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:৫১ এএম 
যশোরের চৌগাছা উপজেলায় নারীসংক্রান্ত বিরোধে যুবক নিহত। ছবি : সংগৃহীত
যশোরের চৌগাছা উপজেলায় নারীসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ঝন্টু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আশানুর রহমান (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার মাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement
নিহত ঝন্টু ওই গ্রামের শফিয়ার রহমানের ছেলে। আহত আশানুর রহমান একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ঝন্টুর মামাতো বোন অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে দক্ষিণ সাগর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবু উবাইদসহ ২-৩ জন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে ঝন্টু ও আশানুরের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আবু উবাইদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে ঝন্টু ও আশানুরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এতে ঝন্টুর বুকের বাম পাশে দুটি এবং আশানুরের বুকের মাঝখানে একটি গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক ফাহমিদা ইয়াসমিন জ্যোতি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএকে
  বিষয়:   নারী  বিরোধ  ছুরি  যুবক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: