৪৫ টাকার চায়ের বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানের মাত্র ৪৫ টাকা বিল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২

2026-09-04T10:23:12+00:00
2026-09-04T10:23:12+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
৪৫ টাকার চায়ের বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ এএম 
৪৫ টাকার চায়ের বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। ছবি : সময়ের আলো
নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানের মাত্র ৪৫ টাকা বিল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানেও দ্বিতীয় দফায় মারামারির ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়ন্তীপুর এলাকার চা-দোকানি শামিম হোসেনের কাছে মুদি দোকানি মোস্তফার ৪৫ টাকা বিল বাকি ছিল। সন্ধ্যায় শামিম সেই টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে খবর পেয়ে উভয় পক্ষের স্বজনেরা ঘটনাস্থলে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-পুরুষসহ অন্তত ১২ জন আহত হন।


পরে আহতদের চিকিৎসার জন্য বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উভয় পক্ষ হাসপাতালে পুনরায় বাকবিতণ্ডা ও মারামারিতে জড়িয়ে পড়েন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের লোকজন হাসপাতালে আসতে শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের শান্ত করে। বর্তমানে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   চায়ের বিল  সংঘর্ষ  আহত  সময়ের আলো  নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: