সেপ্টেম্বরের শেষেই দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম নিয়ন্ত্রণে চলতি সেপ্টেম্বর মাসের শেষেই দেশব্যাপী বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু

2026-09-04T11:35:01+00:00
2026-09-04T11:35:01+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সেপ্টেম্বরের শেষেই দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫ এএম 
সিলেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সময়ের আলো
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম নিয়ন্ত্রণে চলতি সেপ্টেম্বর মাসের শেষেই দেশব্যাপী বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার।  

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।  

Advertisement
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, পর্যাপ্ত টিকা সংগ্রহ করা হয়েছে জানিয়ে , রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় ইতোমধ্যে হামের টিকা দেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি আগামী সাত কর্মদিবসের মধ্যে নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন তিনি।

স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে দাবি করে মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এখন পর্যন্ত যেসব হাসপাতাল পরিদর্শন করেছেন, সেগুলোতে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা হয়েছে। গত ছয় মাসে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান বেড়েছে বলেও দাবি করেন তিনি। 


ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে আসা-যাওয়া এবং দায়িত্ব পালনে সময়ানুবর্তিতা আগামী সাত কর্মদিবসের মধ্যে নিশ্চিত করা হবে। রোগীরা যাতে নির্ধারিত সময়ে চিকিৎসাসেবা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। 

সিলেটে নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এসব হাসপাতাল চালু হলে সিলেটের মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। 

এর আগে সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/জোই
  বিষয়:   সেপ্টেম্বর  হাম  বিশেষ টিকা  ক্যাম্পেইন  স্বাস্থ্যমন্ত্রী  সিলেট  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: