বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই চিকিৎসাকেন্দ্রটিকে এখন থেকে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ নামে

2026-05-20T17:56:14+00:00
2026-05-20T17:56:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৫৬ পিএম 
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই চিকিৎসাকেন্দ্রটিকে এখন থেকে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ নামে অভিহিত করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৯ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিসিয়াল প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের এই তথ্যটি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এই নতুন নামসংক্রান্ত আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এই প্রজ্ঞাপনটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দাপ্তরিক অবগতির জন্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকল বিভাগ ও দপ্তরে এই অনুলিপি পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: