চবিতে র‍্যাগিং ও বুলিং নিষিদ্ধ ঘোষণা

চবি প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস ও আবাসিক হলসমূহে সব ধরনের র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে

2026-05-20T18:59:43+00:00
2026-05-20T18:59:43+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চবিতে র‍্যাগিং ও বুলিং নিষিদ্ধ ঘোষণা
চবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:৫৯ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস ও আবাসিক হলসমূহে সব ধরনের র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাগিং ও বুলিং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এসব কর্মকাণ্ড শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

এতে আরও বলা হয়, কেউ র‍্যাগিং বা বুলিংয়ে জড়িত থাকলে কিংবা অন্য কাউকে এ ধরনের কাজে প্ররোচিত করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করতে হলে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির মাধ্যমে প্রক্টর অফিসের পূর্বানুমতি নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/এসএকে


  বিষয়:   চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়  র‍্যাগিং  বুলিং  নিষিদ্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: