গাইবান্ধায় জার্সি ও পতাকায় সেজে সড়কে নামলেন আর্জেন্টিনা ভক্তরা

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধায় বর্ণিল সাজে সজ্জিত হয়ে সড়কে নেমেছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। জার্সি ও পতাকা গায়ে জড়িয়ে প্রিয় দলের পক্ষে স্লোগান দিতে দিতে

2026-07-19T19:53:02+00:00
2026-07-19T19:54:09+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় জার্সি ও পতাকায় সেজে সড়কে নামলেন আর্জেন্টিনা ভক্তরা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৭:৫৩ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৭:৫৪ পিএম
জার্সি ও পতাকা গায়ে জড়িয়ে মোটরসাইকেলে শোভাযাত্রা করেন আর্জেন্টিনা ভক্তরা। ছবি : সময়ের আলো
গাইবান্ধায় বর্ণিল সাজে সজ্জিত হয়ে সড়কে নেমেছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। জার্সি ও পতাকা গায়ে জড়িয়ে প্রিয় দলের পক্ষে স্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। শোভাযাত্রা ঘিরে রাস্তার দুই পাশে ভিড় জমান সাধারণ মানুষও।

রোববার (১৯ জুলাই) বিকেলে গাইবান্ধা স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয় এই মোটরসাইকেল শোভাযাত্রা। শহর প্রদক্ষিণ শেষে তা গিয়ে থামে শহরের জিরো পয়েন্ট বড় মসজিদ এলাকায়।

৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : সময়ের আলো

৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : সময়ের আলো


এদিন দুপুর থেকেই জেলা স্টেডিয়াম মাঠে জড়ো হতে শুরু করেন সমর্থকরা। এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছিল সমর্থকদের প্রতি।

শোভাযাত্রায় অংশ নেওয়া প্রত্যেকের পরনে ছিল আর্জেন্টিনা দলের জার্সি, হাতে দলের পতাকা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সমর্থকরা প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে এতে অংশ নেন।

শোভাযাত্রা দেখতে জেলার বিভিন্ন বাজার ও সড়কে ভিড় করেন উৎসুক মানুষ। অনেকে আবার হাততালি দিয়ে সমর্থকদের উৎসাহও জোগান।


আয়োজকদের একজন শিমুল বলেন, ‘তরুণ প্রজন্মের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।’

তার বিশ্বাস, এবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক রোহিদ হাসান রিন্টু জানান, আর্জেন্টিনার শৈল্পিক ফুটবলই তাদের এই দলের প্রতি আকৃষ্ট করে। আগের বিশ্বকাপগুলোতেও তারা এমন র‌্যালির আয়োজন করেছিলেন, এবারও তার ব্যতিক্রম হয়নি।

তিনি আরও জানান, পুরো জেলার মানুষ তাদের এই আয়োজন উপভোগ করছেন এবং উৎসাহ জোগাচ্ছেন।

আরেক সমর্থক আসাদুজ্জামান মিলনের ভাষ্য, ‘আর্জেন্টিনা তাদের কাছে নিছক একটি দল নয়, বরং আবেগ ও ভালোবাসার নাম।’

তিনি বলেন, ‘তারা সবসময় আর্জেন্টিনার পাশেই আছেন এবং এবারও দলটিই বিশ্বচ্যাম্পিয়ন হবে বলে তার বিশ্বাস।’

সময়ের আলো/মহু


  বিষয়:   গাইবান্ধা  ফুটবল  বিশ্বকাপ  ফাইনাল  জার্সি  পতাকা  আর্জেন্টিনা  ভক্ত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: