সোনাগাজীতে টর্নেডোতে ২০টি ঘর লন্ডভন্ড

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর সোনাগাজীতে ১ মিনিটের টর্নেডোতে ২০টি ঘর লন্ডভন্ড হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে।রোববার (১৯ জুলাই)

2026-07-19T21:07:25+00:00
2026-07-19T21:08:18+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সোনাগাজীতে টর্নেডোতে ২০টি ঘর লন্ডভন্ড
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:০৭ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৯:০৮ পিএম
টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ঘর। ছবি : সময়ের আলো
ফেনীর সোনাগাজীতে ১ মিনিটের টর্নেডোতে ২০টি ঘর লন্ডভন্ড হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে।

রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।


ক্ষতিগ্রস্তরা জানান, বিকট শব্দে হঠাৎ টর্নেডো বয়ে যায়। এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। টর্নেডোর কারণে চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা ও ২০টির মতো ছোট বড় ঘর উড়ে যায়। এছাড়া, ৩০ টি পরিবারের বৈদ্যুতিক মিটারও উড়ে যায়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ করে ঘর, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি দুমড়েমুচড়ে যাওয়ায়, ক্ষতিগ্রস্তরা হতাশ হয়ে পড়েছে।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়েছি। ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখেছি। তাদেরকে সরকারিভাবে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, তিনি খবর পেয়েছেন। সদরে জেলা প্রশাসনের এক সভায় যুক্ত থাকায় ঘটনাস্থলে যেতে কিছুটা বিলম্ব হয়েছে।

সময়ের আলো/মহু



  বিষয়:   ফেনী  সোনাগাজী  টর্নেডো  ঘর  লন্ডভন্ড  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: