নাট্যাঙ্গনের পরিচিত মুখ অভিনেতা দিলু মজুমদার আর নেই

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

আরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা, অভিনয়শিল্পী সংঘের সদস্য ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ দিলু মজুমদার মারা গেছেন।বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার

2026-05-21T04:05:00+00:00
2026-05-21T05:13:30+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
নাট্যাঙ্গনের পরিচিত মুখ অভিনেতা দিলু মজুমদার আর নেই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:০৫ এএম  আপডেট: ২১.০৫.২০২৬ ৫:১৩ এএম
দিলু মজুমদার। ছবি : সংগৃহীত
আরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা, অভিনয়শিল্পী সংঘের সদস্য ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ দিলু মজুমদার মারা গেছেন।

বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন দিলু মজুমদার। অভিনয়ের প্রতি নিষ্ঠা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি।


বিশেষ করে নাট্যদল আরণ্যের বিভিন্ন প্রযোজনায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন এবং নাট্যাঙ্গনের একজন পরিচিত মুখ হিসেবে কাজ করে গেছেন।

তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   নাটক  অভিনেতা  দিলু মজুমদার  মৃত্যু 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: