শিশু ধর্ষণ ও হত্যার দুই মাস পর আসামি গ্রেফতার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারী উপজেলার শিশু কন্যা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি পলাতক মো.ফয়সাল (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ মে) বিকেলের

2026-05-21T18:52:22+00:00
2026-05-21T18:52:22+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
শিশু ধর্ষণ ও হত্যার দুই মাস পর আসামি গ্রেফতার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:৫২ পিএম 
আসামি মো.ফয়সাল। ছবি : সময়ের আলো
হাটহাজারী উপজেলার শিশু কন্যা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি পলাতক মো.ফয়সাল (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলের দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রূপন নাথের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। সেই অভিযানের মাধ্যমে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।


জানা যায়, চলতি বছরের ২৬ মার্চ হাটহাজারী থানাধীন আমান বাজার এলাকার একটি তুলার গুদামে নিয়ে শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন ও ধর্ষণ করা হয়। পরবর্তীতে শিশুটি চিৎকার করলে আসামি ও তার সহযোগী মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং লাশ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখে। ঘটনার পর আসামি বিভিন্ন স্থানে আত্মগোপন করে। তাকে গ্রেফতারের লক্ষ্যে হাটহাজারী মডেল থানা পুলিশ খাগড়াছড়ির মানিকছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। সর্বশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানে নরসিংদী জেলার উল্লেখিত স্থান থেকে তাকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে- সে ঘটনার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। 

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, জবানবন্দিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অন্য আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

/মহু


  বিষয়:   শিশু  ধর্ষণ  হত্যা  আসামি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: