সাতক্ষীরার চারটি স্কুলে অকৃতকার্য শতভাগ পরীক্ষার্থী

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সাতক্ষীরা চারটি স্কুল থেকে কেউ পাস করতে পারিনি। বিদ্যালয়গুলো থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ জন

2026-08-11T11:42:36+00:00
2026-08-11T11:42:36+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
সাতক্ষীরার চারটি স্কুলে অকৃতকার্য শতভাগ পরীক্ষার্থী
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৪২ এএম 
সাতক্ষীরা নৈশ মাধ্যমিক স্কুল। ছবি : সময়ের আলো
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সাতক্ষীরা চারটি স্কুল থেকে কেউ পাস করতে পারিনি। বিদ্যালয়গুলো থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ জন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

যশোর বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা নৈশ মাধ্যমিক স্কুল থেকে ৭ জন অংশ নিয়েছিলেন, তারা সবাই ফেল করেছেন। এছাড়া আশাশুনির গোদারা মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন, শ্যামনগরের সাহেবখালি সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন, দেবহাটার বাবুরাবাদ ঢেবুখালীব মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন অংশ নিয়েছিলেন। এবার এসএসসি পরীক্ষায় এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাই অকৃতকার্য হয়েছে।

আশাশুনি গোদাড়া নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন্নেছা বলেন, এ বছর বিদ্যালয়টি থেকে মানবিক বিভাগে চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। এটা খুবই দুঃখজনক। 


দেবহাটার বাবুরাবাদ ঢেবুখালী বিদ্যালয়ের অফিস সহকারী নূর হোসেন জানান, ২০০১ সাল থেকে বিদ্যালয়ের শিক্ষকরা কোনো বেতন-ভাতা পান না। এ কারণে অনেক শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না।

নূর হোসেন বলেন, কাগজে-কলমে বিদ্যালয়ে আটজন শিক্ষক থাকলেও তাদের উপস্থিতি নিয়মিত নয়। বর্তমানে একজন শিক্ষিকা ও একজন হুজুর শিক্ষক বিদ্যালয়ে থাকলেও তারাও নিয়মিত সময় দেন না।

তার তথ্য অনুযায়ী, গত বছর বিদ্যালয়টির পাঁচজন পরীক্ষার্থীর মধ্যে চারজন পাস করেছিল। এবার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।


সাতক্ষীরা নৈশ বিদ্যালয়ের ফলাফল সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর রহমান বলেন, ফলাফলের সঠিক তথ্য এই মুহূর্তে তার জানা নেই। বোর্ড ও অনলাইনভিত্তিক নথি দেখে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে।

সাতক্ষীরা জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, যেসব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেগুলোর বিষয়ে অনুসন্ধান করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সাতক্ষীরা  স্কুল  অকৃতকার্য  পরীক্ষার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: