চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

চাঁদপুর সংবাদদাতা

সারাদেশ

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন

2026-08-11T11:59:37+00:00
2026-08-11T13:49:59+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
চাঁদপুর সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৫৯ এএম  আপডেট: ১১.০৮.২০২৬ ১:৪৯ পিএম
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সময়ের আলো
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুমিল্লা সদর দক্ষিণের লালমাই এলাকার ড্রাম ট্রাকচালক আব্দুল ওহাব (৪৫), গাইবান্ধা জেলার আল-আরাফাহ এক্সপ্রেস বাসের চালক কামাল হোসেন (৪০) এবং বাগেরহাট জেলার বাসটির সুপারভাইজার শোভন মিয়া (৩৫)।

প্রত্যক্ষদর্শী সাকিব হোসেন জানান, দিনাজপুর থেকে হাজীগঞ্জগামী আল-আরাফাহ এক্সপ্রেসের সঙ্গে হাজীগঞ্জ থেকে কুমিল্লাগামী একটি বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস ও ড্রাম ট্রাকের দুই চালক এবং বাসের সুপারভাইজার নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।



আহতদের উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলেও জানা গেছে।

স্থানীয় বাসিন্দা সুমন জানান, এই সড়কে দিনের বেলায় বালুবাহী ড্রাম ট্রাক চলাচল বন্ধের দাবি অনেক আগে থেকে জানানো হয়েছে। কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এই পাঁচ কিলোমিটার এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা বেড়েছে। গত তিন মাসে এ এলাকায় বালুবাহী ড্রামের ট্রাকের দুর্ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয়রা দ্রুত দিনের বেলায় বালুবাহী ড্রাম ট্রাক চলাচল বন্ধসহ সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর শাহরাস্তি থানা পুলিশ বাস ও ড্রাম ট্রাকটি জব্দ করেছে। এখন পর্যন্ত তিন জন নিহত হয়েছে। মরদেহ থানা হেফাজতে রয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। 

সময়ের আলো/আতা
  বিষয়:   চাঁদপুর  বাস  ট্রাক  সংঘর্ষ  নিহত  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: