কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, অস্ত্রসহ গ্রেফতার ১৭

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সহিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়

2026-08-11T09:32:26+00:00
2026-08-11T09:32:26+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, অস্ত্রসহ গ্রেফতার ১৭
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:৩২ এএম 
কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেফতার ১৭। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সহিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) বিকেলে  উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজসংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসায় একাধিকবার সালিশ ও গ্রাম আদালতে শুনানি হলেও কোনো সমাধান হয়নি।


সোমবার বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মাছ ধরার সরঞ্জাম হিসেবে ব্যবহৃত কোঁচ দিয়ে সহিদুল ইসলামকে আঘাত করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।

গুরুতর আহত অবস্থায় সহিদুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ১৭ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় জড়িত আরও দুই থেকে তিনজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও সংঘর্ষে কারা জড়িত ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কুড়িগ্রাম  জমি নিয়ে সংঘর্ষ  নিহত  অস্ত্র  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: