সময়ের আলোয় সংবাদ প্রকাশ : রাস্তা পাচ্ছেন মই বেয়ে চলাচলকারী সেই বৃদ্ধের পরিবার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

দৈনিক সময়ের আলোয় সংবাদ প্রচারের পর সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হস্তক্ষেপে মই বেয়ে চলাচলকারী বৃদ্ধ আনিসুর রহমান ও তার

2026-08-11T00:11:34+00:00
2026-08-11T00:20:36+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সময়ের আলোয় সংবাদ প্রকাশ : রাস্তা পাচ্ছেন মই বেয়ে চলাচলকারী সেই বৃদ্ধের পরিবার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:১১ এএম  আপডেট: ১১.০৮.২০২৬ ১২:২০ এএম
বাড়ির গেটের সামনে উঁচু প্রাচীর, মই বেয়ে যাতায়াত বৃদ্ধ দম্পতির। ছবি : সময়ের আলো
দৈনিক সময়ের আলোয় সংবাদ প্রচারের পর সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হস্তক্ষেপে মই বেয়ে চলাচলকারী বৃদ্ধ আনিসুর রহমান ও তার পরিবার পাচ্ছে বাড়ি থেকে চলাচলের রাস্তা।

সোমবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এর আগে বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নগরচর এলাকায় আনিসুর রহমানের বসত বাড়ি পরিদর্শন করেন তিনি।

ইউএনও সাইফুল ইসলাম জানান, গতকাল দৈনিক সময়ের আলোতে আনিসুর রহমান অন্য বাড়ি ছাদে মই ফেলে চলাচল করে বলে জানতে পারি। এর পরে খোঁজ খবর নিয়েছি এবং তেঁতুলঝড়া ইউনিয়নের নগরচর এলাকায় আনিসুর রহমানের বাড়ি পরিদর্শন করেছি।


এসময় আনিসুর রহমানের প্রতিবেশী যারা রয়েছে তারা উপস্থিত ছিলেন। আমরা পরিদর্শন করে দেখেছি আনিসুর রহমানের চলাচলের রাস্তা নেই। তার প্রতিবেশীরা চলাচলের জন্য আপাতত দেওয়াল ভেঙে রাস্তা করে দিবে। দেওয়াল ভাঙার কাজ আগামীকাল থেকে শুরু হবে বলেও জানান তিনি।

ইউএনও আরও বলেন, তবে আনিসুর রহমানের মামলা রয়েছে, তা বিজ্ঞ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। এছাড়া আরও একটি উচ্ছেদ মামলাও রয়েছে সেটাও আদালতের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   সময়ের আলো  সংবাদ প্রকাশ  সাভার  ঢাকা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: