চাঁদাবাজির অপরাধে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের দুই ছাত্রদল নেতা বহিষ্কার

বরিশাল ব্যুরো

সারাদেশ

চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা

2026-05-21T20:11:00+00:00
2026-05-21T20:11:00+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চাঁদাবাজির অপরাধে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের দুই ছাত্রদল নেতা বহিষ্কার
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:১১ পিএম 
ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়। ছবি : সংগৃহীত
চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
‎বৃহস্পতিবার (২১ মে) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি মিয়া বাবুল এবং মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনও রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।
‎এর আগে ১৯ই মে ঢাকা কুয়াকাটা মহাসড়কে পোনা মাছবা‌হি গাড়ি আটকে লাখ টাকা চাঁদাবাজি করে বিশ্ববিদ্যালয় ছাত্রদ‌লের নেতাকর্মীরা। চাঁদা না পেয়ে অন্য একটি গাড়ি ভাঙচুর ও ড্রাইভারকে মারধর করার অভিযোগ ওঠে। চাঁদাবাজির ঘটনায় যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন স্বজন, ইমরান মাহমুদ, শাখাওয়াত, সহ-সাংগঠনিক সম্পাদক হায়দার মুন্সি, শাহরিয়ারসহ একাধিক নেতাকর্মী যুক্ত থাকার অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় ছাত্রদ‌লের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক‌কে ঢাকায় তলব করার পর‌দিনই ব‌হিষ্কারা‌দেশ দেওয়া হয়।

Advertisement
/মহু
  বিষয়:   চাঁদাবাজি  অপরাধ  ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়  ছাত্রদল  নেতা  বহিষ্কার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: