প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১ হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক

2026-09-05T14:42:52+00:00
2026-09-05T14:42:52+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪২ পিএম 
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১ হুমায়ুন কবির। ছবি : সময়ের আলো
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১ হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের ওসমানীনগরে বন্যাকবলিত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

Advertisement
ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ অন্য ‘সন্ত্রাসীদের’ ফিরিয়ে আনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ ‘অন্য সন্ত্রাসীদের’ ফিরিয়ে আনার কাজ চলছে। 

‘মক্কা চুক্তি’ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। বাংলাদেশের এ চুক্তিতে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।


এর আগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সহায়তায় সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বন্যাকবলিত ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলেমইল আলজাবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 

ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের জন্য এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   প্রধানমন্ত্রী  ভারত সফর  তারিখ  চূড়ান্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী  হুমায়ুন কবির  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: