বাঁচতে চায় ফুসফুসের রোগে আক্রান্ত আল-আমিন

বেড়া (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?’ ভূপেন হাজারিকার গাওয়া এই কালজয়ী গানের বাণী যুগে

2026-05-22T12:11:51+00:00
2026-05-22T20:11:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাঁচতে চায় ফুসফুসের রোগে আক্রান্ত আল-আমিন
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:১১ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ৮:১১ পিএম
আল-আমিন। ছবি : সময়ের আলো
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?’ ভূপেন হাজারিকার গাওয়া এই কালজয়ী গানের বাণী যুগে যুগে মানুষের হৃদয়ে নাড়া দিয়ে যায়। আর এই মানবিক টানেই মানুষ বারবার ছুটে যায় অসহায় ও নিপীড়িত মানুষের দ্বারে। সহমর্মিতা আর ভালোবাসায় নতুন জীবন ফিরে পায় মরণব্যাধীতে আক্রান্ত অসংখ্য মানুষ।

তেমনই একজন পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের অসহায় যুবক আল-আমিন। দীর্ঘদিন ধরে তিনি মারাত্মক ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রায় এক বছর ধরে এই কঠিন ও ব্যয়বহুল রোগের সঙ্গে লড়াই করে চলছেন তিনি।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় আল-আমিন অসুস্থ হওয়ার পর থেকে তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। স্ত্রী, এক ছোট ছেলে ও এক মেয়েকে নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটছে তার। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা পেলে আল-আমিন সুস্থ হয়ে নতুন জীবন ফিরে পাবেন। কিন্তু এজন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা, যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই নিরুপায় হয়ে দেশবাসীর কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি।


আল-আমিনের এই কষ্টের খবর জানতে পেরে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন’ তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়। বর্তমান পরিস্থিতির একটি ভিডিওচিত্র ধারণ করে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে এক প্রবাসীকর্মীসহ বেশ কয়েকজন মানবিক ব্যক্তি সহায়তার হাত বাড়িয়ে দেন।

পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে সংগৃহীত নগদ অর্থ আল-আমিনের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদ হোসেন জানান, ভবিষ্যতেও ‘একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন’ আল-আমিনের পাশে থাকবে এবং তার চিকিৎসার জন্য তহবিল (ফান্ড) সংগ্রহ কার্যক্রম চালু রাখবে। একই সাথে সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি আকুল আহ্বান জানানো হয়েছে, যেন সবাই অসহায় আল-আমিনের চিকিৎসায় এগিয়ে আসেন এবং মানবতার এই মহৎ কাজে অংশীদার হন।

সাহায্য পাঠানোর বিকাশ (ব্যক্তিগত) ০১৬০৫০২২৯১৩ (আল-আমিন)। ব্যাংক অ্যাকাউন্ট একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন চলতি হিসাব নং ৩৮২২০১০০১৮৪০০ রূপালী ব্যাংক, নাকালিয়া শাখা, বেড়া, পাবনা।

সময়ের আলো/জোই



  বিষয়:   বাঁচতে চায়  ফুসফুস  রোগে আক্রান্ত  আল-আমিন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: